তারেক রহমানের শপথ: যোগ দেবেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানের শপথ: যোগ দেবেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা

Om Birla and Tarique Rahman

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হলেও ‘এআই ইমপ্যাক্ট সামিটে’র কারণে তিনি যেতে পারছেন না। ভারতীয় পরারাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লোকসভার স্পিকার ওম বিড়লা শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন।
মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিকাল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ হবে। এতে অংশ নিতে ভারত, পাকিস্তান, চীনসহ আঞ্চলিক ও বন্ধুপ্রতীম ১৩টি দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

কিন্তু ওইদিন মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সূচি থাকায় ঢাকায় যেতে পারছেন না মোদি।

‘এআই ইমপ্যাক্ট সামিটে’ অংশ নিতে আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন মাক্রোঁ। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভারও আসার কথা রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানানোর বিষয়টি দুই দেশের ‘চলমান উত্তেজনা কমিয়ে আনার চেষ্টার’ ইংগিত হিসেবে দেখানো হচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমে।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং ‘গণতান্ত্রিক ও প্রগতিশীল’ বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা বলেছেন।

গত ১৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে প্রথম ফোনালাপে মোদি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে বিএনপি নেতার সঙ্গে কাজ করার আশা রাখেন তিনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১