টুইট করে হরমুজ দখল করা যাবে না : ট্রাম্পকে তেহরান

নিউজ ডেস্ক

১৫ আগস্ট ২০২৬

টুইট করে হরমুজ দখল করা যাবে না : ট্রাম্পকে তেহরান

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে বলে এক জনসভায় বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন মন্তব্যের পর এর জবাব দিয়েছে ইরান। দেশটি বলেছে, সামাজিক মাধ্যমে পোস্ট করে (টুইট) অথবা রণতরী দিয়ে হরমুজ দখল করা যাবে না। হরমুজ ইরানের ছিল, আছে এবং থাকবে।

এ ব্যাপারে ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি ১৫ আগস্ট বলেছেন, “ট্রাম্প বলেছেন, ইরানকে হারানোর পর তিনি হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। হরমুজ কোনো টুইট অথবা রণতরী দিয়ে অথবা কোনো আদেশের মাধ্যমে দখল করা যাবে না। এমনকি রাজনৈতিক বক্তব্য দিয়েও হরমুজ দখল সম্ভব নয়।”

তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে আরও বলেছেন, “বাস্তবতা সম্পূর্ণভাবে স্বীকার করে নিন: এখন পর্যন্ত আপনি কৌশলগত ও মারাত্মক পরাজয়ের মুখে পড়েছেন… যতদিন না আপনি পরাজয়ের এই বাস্তবতা মেনে নিচ্ছেন এবং আপনার অতিরিক্ত কল্পনা বন্ধ করছেন, ততদিন ইরান (হরমুজে) এই অবরোধ বহাল রাখবে।”

১৪ আগস্ট রাতে ট্রাম্প এক জনসভায় ইরান ও হরমুজ নিয়ে বলেন, “ইরানকে পরাজিত করার পর, যারা খুব খারাপভাবে পরাজিত হয়েছে, আমি খুব শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব। আর এটি সত্যি।”

ট্রাম্প আরও বলেন, ইরানের মতো খারাপ দেশকে পরাজিত করার জন্য স্বল্প সময়ের জন্য মার্কিনিদের সামান্য বেশি দামে জ্বালানি কেনা উচিত।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত