গরিব-দুস্থদের বছরে অন্তত দুটি বাড়ি প্রদানের সংকল্প নিউইয়র্কস্থ রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ ২০২৬

গরিব-দুস্থদের বছরে অন্তত দুটি বাড়ি প্রদানের সংকল্প নিউইয়র্কস্থ রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের

সম্প্রীতির বন্ধনে আবিষ্ট হয়ে মানবতার কল্যাণে আত্মনিয়োগের আহবান জানান আকতার হোসেন বাদল। ছবি-জাগো প্রহরী।

সম্প্রীতির বন্ধন আর প্রিয় প্রতিবেশীদের মধ্যে যারা গরিবের চেয়েও গরিব, তাদের অন্তত দুটি পরিবারের জন্যে বার্ষিক দুটি বাড়ি নির্মাণ করে দেয়ার অঙ্গিকারে ২ মার্চ নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘রূপসী চাঁদপুর ফাউন্ডেশন, নিউইয়র্ক’র ইফতার মাহফিল। জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে সর্বস্তরের প্রবাসীর বিপুল অংশগ্রহণে অনুষ্ঠিত মাহফিলে এ ঘোষণা দেন সংগঠনের সাবেক সভাপতি মাওলানা ফখরুল ইসলাম।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও মূলধারার ব্যবসায়ী আকতার হোসেন বাদল। তিনি সকলকে ধর্মীয় সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ থেকে প্রিয় মাতৃভূমির কল্যাণে পরস্পরের সহযোগী হয়ে কাজের আহবান জানান এবং পরম করুণাময়ের কাছে প্রার্থনা করেন, লাল-সবুজের বাংলাদেশের যাতে উত্তরোত্তর সমৃদ্ধি ঘটে। আর এ জন্যে সর্বাগ্রে দরকার চাঁদপুরের মত প্রতিটি অঞ্চলের প্রবাসীগণের মধ্যে ঐক্যের বন্ধন সুসংহত রাখা।

মাহফিলে শুভেচ্ছা বক্তব্য দেন কমিউনিটির আরেক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী আসেফ বারি টুটুল, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাদের অন্যতম এবং সাবেক সভাপতি আমিন খান জাকির। মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন মুনমুন বারি এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সোহেল। মাহফিলের সার্বিক তত্ত্বাবধানকারিদের মধ্যে আরো ছিলেন ফাউন্ডেশনের নেতা নূরে আলম মনির, মিজানুর রহমান প্রমুখ।

Chandpur-iftar-2

ইফতার গ্রহণের প্রাক্কালে সাবেক সভাপতি মাওলানা ফখরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। দ্বন্দ্ব-যুদ্ধ-সংঘাতের যাতনা থেকে গোটা মানবতার মুক্তিও কামনা করা হয়।Chandpur-iftar-5

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১