নিহতদের মধ্যে সাতজন নারী ও দুজন পুরুষ

ক্যালিফোর্নিয়ায় তুষারধসে ৯ স্কিয়ার নিহত

আন্তর্জাতিক ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২৬

ক্যালিফোর্নিয়ায় তুষারধসে ৯ স্কিয়ার নিহত

Skier dies in California avalanche

ক্যালিফোর্নিয়ার লেক তাহো অঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় অনুসন্ধান চালিয়ে আট স্কিয়ারের মরদেহের সন্ধান মিলেছে। উদ্ধারকারী দল জানিয়েছে, মঙ্গলবারের তুষারধসের পর থেকে তারা নিখোঁজ ছিলেন।

বিবিসি লিখেছে, নিখোঁজ থাকা শেষ ব্যক্তির খোঁজ এখনও চলছে। নেভাডা কাউন্টির শেরিফ শ্যানান মুন বুধবার সংবাদ সম্মেলন করে বলেছেন, সেই ব্যক্তিরও মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের একজন ছিলেন অনুসন্ধান ও উদ্ধারকারী দলের এক সদস্যের স্ত্রী, যা উদ্ধার কার্যক্রমকে ‘মানসিকভাবে অত্যন্ত কঠিন’ করে তুলেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার (পিএসটি) দিকে ক্যাসল পিক এলাকায় একটি ‘ফুটবল মাঠ’ আকারের তুষার নেমে আসে। এতে ১৫ জন স্কিয়ার নিখোঁজ হন। তাদের মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়।

প্লেসার কাউন্টির শেরিফ ওয়েইন উ বলেন, “এই কঠিন সময়ে আমি পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

কর্মকর্তারা জানিয়েছেন, তীব্র বৈরী আবহাওয়ার কারণে মৃত আট স্কিয়ারের মরদেহ এখনও বরফের নিচে আটকে রয়েছে এবং এখনই উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

তাহো ন্যাশনাল ফরেস্টের সুপারভাইজার ক্রিস ফিউট্রিয়ার জানান, তুষারধসের পর ওই এলাকায় আরও প্রায় ৩ ফুট বরফ পড়েছে। এখনও উচ্চমাত্রায় ঝুঁকি রয়েছে।

মরদেহগুলো উদ্ধার করা হলে সেগুলো প্লেসার কাউন্টির মর্গে নেওয়া হবে। নিহতদের পরিবারের সদস্যদের ইতোমধ্যে তাদের অবস্থা জানানো হয়েছে। তবে কর্তৃপক্ষ এখনো তাদের নাম প্রকাশ করেনি।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে সাতজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১