নিউইয়র্কে এবিপিসির ইফতার মাহফিল

গণমাধ্যমের স্বাধীনতা অটুট রাখতে সুশীল সমাজের সহযোগিতা কামনা

আনিসুর রহমান

১১ মার্চ ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা অটুট রাখতে সুশীল সমাজের সহযোগিতা কামনা

এবিপিসির ইফতার মাহফিলে অতিথিদের সাথে সাংবাদিক-নেতৃবৃন্দ। ছবি-জাগো প্রহরী।

দেশ ও প্রবাসের গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথ সুগম রাখতে সুশীল সমাজের অকুণ্ঠ সমর্থনের প্রযোজনীয়তার কথা উঠে এসেছে নিউইয়র্কে পেশাজীবী সাংবাদিকদের ইফতার মাহফিলে। গত ১০ মার্চ জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি)’র এ মাহফিলে অংশ নেন মূলধারার রাজনীতিক-ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারিরাও। এবিপিসির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটির সঞ্চালনা করেন সেক্রেটারি শাহ ফারুক রহমান।

যুদ্ধসহ সমসাময়িক পরিস্থিতিতে গণমাধ্যমের স্বাধীনতা এবং প্রবাসী বাংলাদেশীদের সামগ্রিক কল্যাণে গণমাধ্যমের ভূমিকা ছাড়াও রমজানের তাৎপর্য নিয়ে কথা বলেন ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, জেবিবিএর সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, এবিপিসির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বৃহত্তর ঢাকা সোসাইটির প্রেসিডেন্ট দুলাল বেহেদু প্রমুখ। রমজানের গজল এবং নাতে রাসুল পরিবেশন করেন অ্যাটর্নি মঈন চৌধুরী ও শাহ ফারুক রহমান।

ABPC-iftar-2

মাহফিলে বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা গুলজার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হেলাল মজিদ, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম মনি, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সাবেক প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ, যুক্তরাষ্ট্র বিএনপির নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন ভিপি, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের প্রধান ড. সবিতা দাস, সোস্যাল মিডিয়ার মাধ্যমে প্রবাসীদের সেবায় নিয়োজিত তরিকুল ইসলাম মিঠু, কমুনিটি লিডার রীনা সাহা, ফেরদৌস খান প্রমুখ।

ABPC-iftar-4

এবিপিসির কর্মকর্তাদের মধ্যে আরো ছিলেন সহ-সভাপতি আলিম খান আকাশ, যুগ্ম সম্পাাদক আজিম উদ্দিন অভি, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, প্রচার সম্পাদক আনিসুর রহমান, নির্বাহী সদস্য অনিক রাজ, নুরুন্নাহার খান নিশা, অজিৎ ভৌমিক প্রমুখ। ABPC-iftar-3

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১