ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন কাতারের আমির

আন্তর্জাতিক ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২৬

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন কাতারের আমির

Qatar Ameer and Trump

ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বুধবার অনুষ্ঠিত এ ফোনালাপে কাতারের আমির আঞ্চলিক উত্তেজনা হ্রাসের বিষয়ে আলোচনা করেছেন এবং পরে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গেও দেখা করেছেন। দুটি পৃথক বিবৃতিতে তাঁর কার্যালয় এসব কথা জানিয়েছে।

কাতার সরকারের একটি বিবৃতিতে বলা হয়েছে, শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ট্রাম্প ‘এই অঞ্চলের বর্তমান পরিস্থিতি ও উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি জোরদার করার লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টা’ নিয়ে আলোচনা করেছেন। এতে আরো বলা হয়েছে, দুই নেতা সংলাপ এবং শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করার বিষয়েও আলোচনা করেছেন।

পরবর্তীতে অন্য একটি বিবৃতিতে বলা হয়, শেখ তামিম দোহায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানির সঙ্গে দেখা করেছেন। এ সময় তারা ‘এ অঞ্চলের উন্নয়ন, উত্তেজনা কমানোর প্রচেষ্টা এবং আঞ্চলিক নিরাপত্তা বাড়ানোর বিষয়’ নিয়ে আলোচনা করেছেন। সেখানে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানিও উপস্থিত ছিলেন।’

বিক্ষোভকারীদের ওপর তেহরানের মারাত্মক দমন-পীড়নের পর গত মাসে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী জাহাজটি ওই অঞ্চলে পাঠানো হয়েছিল।

এর পর গত ৬ ফেব্রুয়ারি ওমানে পুনরায় আলোচনা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইরান। এর আগে গত ৩ ফেব্রুয়ারি লারিজানি মাসকাটে ওমানের শাসক সুলতান হাইথম বিন তারিকের সঙ্গে দেখা করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১