বাংলাদেশে হিন্দু নিধনের বিরুদ্ধে ঐক্যের আহবান

নিউইয়র্কে আন্তঃধর্মীয় প্রার্থনা-সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি ২০২৬

নিউইয়র্কে আন্তঃধর্মীয় প্রার্থনা-সমাবেশ অনুষ্ঠিত

ইউনূসের লেলিয়ে দেয়া জঙ্গিদের হাতে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি। ছবি-জাগো প্রহরী ।

হাড় কাঁপানো শীত উপেক্ষা করে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে অবস্থিত জ্যুইশ সেন্টারে ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হলো একটি আন্তঃধর্মীয় স্মরণসভা ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতায় নিহতদের স্মরণে এই কর্মসূচির আয়োজন করা হয়।  এই কর্মসূচি যুক্তরাষ্ট্রের ২০টিরও বেশি শহরে অনুষ্ঠিত ধারাবাহিক সচেতনতা কর্মসূচির অংশ। নিউইয়র্কের এই আয়োজনটি কোহনা (CoHNA ) ও হিন্দু অ্যাকশন-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়। সমন্বয়ের দায়িত্বে ছিলেন হিন্দু অ্যাকশনের উপদেষ্টা ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট শুভ রায় এবং পঙ্কজ মেহতা ।

মূলত বিশ্বখ্যাত টাইমস স্কয়ারে উন্মুক্ত স্থানে স্মরণ-সমাবেশ আয়োজনের পরিকল্পনা থাকলেও তীব্র শীত ও বৈরী আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি জ্যাকসন হাইটসের জ্যুইশ সেন্টারে স্থানান্তর করা হয়। তা সত্ত্বেও বিভিন্ন ধর্ম ও কমিউনিটির মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে হিন্দু, মুসলিম, ইহুদি, শিখ, জৈন, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতারা বক্তব্য রাখেন। বিশ্ব শান্তি সংস্থা- এইচডব্লিউপিএল (Heavenly Culture, World Peace, Restoration of Light  HWPL )-এর প্রতিনিধি আন্দ্রে ফাদেল মানব মর্যাদা রক্ষায় আন্তঃধর্মীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। ইসকন নিউইয়র্কের সভাপতি হংস রূপ দাস করুণা ও ন্যায়বোধের ওপর গুরুত্ব দেন। মুসলিম নেত্রী সুরায়া দীন ধর্মের নামে সহিংসতার তীব্র নিন্দা জানান। জৈন সম্প্রদায়ের পক্ষ থেকে চারুল কোঠারির পাঠ করা বার্তায় অহিংসা ও পারস্পরিক সম্মানের দর্শন তুলে ধরা হয়। শিখ নেতা কমল পুরি ন্যায়ের পক্ষে দাঁড়ানোর শিখ ঐতিহ্যের কথা বলেন।

Hindu-vigil-5

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য জেনিফার রাজকুমার অনুষ্ঠানে উপস্থিত থেকে সংখ্যালঘু নির্যাতনের নিন্দা জানান এবং বিষয়টি তাঁর আইনসভা ও জনপরিসরে তুলে ধরার অঙ্গীকার করেন। তিনি একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন। পংকজ মেহতা বলেন, “এই ভিজিল শুধু স্মরণ নয়, আগামী ৯ ফেব্রুয়ারি ক্যাপিটল হিলে কংগ্রেশনাল ব্রিফিংয়ের মাধ্যমে আমরা এই বিষয়গুলো সরাসরি কংগ্রেসে তুলে ধরব।”

এই আয়োজনে আন্তঃকমিউনিটি সংগঠক পঙ্কজ মেহতার ভূমিকা উল্লেখযোগ্য ছিল। ভারতীয় ডায়াস্পোরার পক্ষ থেকে সহযোগিতা করেন সত্য সেনাপতি। অনুষ্ঠানের কেন্দ্রীয় অংশে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ইউনূসের লেলিয়ে দেয়া জঙ্গিদের নৃশংসতার ভিকটিমদের নাম পাঠ করা হয়, প্রতিটি নামের সঙ্গে প্রদীপ ও মোমবাতি প্রজ্বলন এবং নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের মঞ্চের সামনের দু’পাশে জঙ্গিদের হাতে নিহতদের ছবি সম্বলিত পোস্টারও ছিল। উপস্থিত সকলে হিন্দু গণহত্যার নিন্দা, প্রতিবাদ এবং ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার ছিলেন।

Hindu-vigil

কম্যুনিটির নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন ঐক্য পরিষদের নেতা ড. দ্বীজেন ভট্টাচার্য, ভজন সরকার, শিতাংশু গুহ, ডা. প্রভাত দাস, ড. সবিতা দাস, কুইন্স কাউন্টি ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দীলিপ নাথ প্রমুখ।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১