ওজোনপার্ক সংবাদদাতা
১৩ মার্চ ২০২৬
শপথ নেন অ্যাসাল ওজোনপার্ক চ্যাপ্টারের কর্মকর্তারা। ছবি-জাগো প্রহরী।
নিউইয়র্কে ‘এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার’ তথা অ্যাসাল ওজোনপার্ক চ্যাপ্টারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত
শুক্রবার ব্রুকলিনের লিবার্টি এভিনিউর ‘বৈঠকখানা কিচেন অ্যান্ড সুইটস রেস্টুরেন্টে’ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অ্যাসালের জাতীয় সভাপতি মো. করিম চৌধুরী এবং প্রতিষ্ঠাতা ও জাতীয় সভাপতি এমেরিটাস মাফ মিসবাহ উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন অভিষেক কমিটির চেয়ারম্যান এএসএম মাইনউদ্দিন পিন্টু, কনভেনর আতিক রহমান, মেম্বার সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসাইন এবং কো-অর্ডিনেটর শাহনাজ হোসাইন।
অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি মাসুদ রানা তপন ও সাধারণ সম্পাদক সন্তনু বড়ুয়াসহ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ইফতার মাহফিলে প্রবাসী দক্ষিণ এশীয় কমিউনিটির সদস্যরা উপস্থিত থেকে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং সবার কল্যাণ কামনা করে দোয়া করা হয়।